আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁ বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসাসেবা

নওগাঁ বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসাসেবা

শিমুল হাসান,  (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের আগেই জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা। দেখে মনে হবে এটা হাসপাতাল নয় কোন পরিত্যক্ত ভবন। যখন তখন খুলে পড়ছে ছাদের পলেস্তারা। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকলেই শঙ্কিত অবস্থায় ডিউটি পালন করে আসছে। জান যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের একতালা ও দু’তলার ছাদের পলেস্তারা খুলে পড়ছে। পরিবার পরিকল্পনা অফিসারের কক্ষে দেখা যায় তার মাথার ওপরে ছাদের নিচে বড় ধরনের পলেস্তারার চাপ খুলে পড়ার উপক্রম হয়ে আছে। রডে মরিচা ধরায় ঝুঁকিপূর্ণ বিম ভেঙে পড়ার আশঙ্কা। এ জায়গার অবস্থা খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ। এরপর চোখে পড়ে পুরো হাসপাতাল মূল ভবনের চিত্র সবখানে একই অবস্থা।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. কানিস ফারহানা জানান সংস্কারের জন্য কর্তৃপক্ষকে বারবার চিঠি দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. গোলাম আজম জানান, সংস্কারের অনুমোদন পেলে আশা করি চলতি অর্থ বছরেই কাজটি করা যাবে। তবে এক জায়গায় সংস্কার করলে পরবর্তীতে আরেক জায়গায় খুলে পড়ে। সংস্কার করে ভালো ফল হবে না। বদলগাছীসহ জেলার কয়েকটি হাসপাতালের অবস্থা খুবই খারাপ। পুরাতন ভবন ভেঙে নতুন করে নির্মাণ না করলে সমস্যা দূর হবে না। এ বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।