আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় খালেদা জিয়ার জন্মদিনে  দোয়া মাহফিল ও খাবার বিতরণ 

বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনভর দোয়া মাহফিল করা হয়েছে। এদিন এতিমদের মাঝে খাবার বিতরণ করেন নেতারা। শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুম্মা শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, সহ সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের দলীয় নেতৃবৃন্দ। পরে মাদ্রাসার এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিকেলে শহরের রেলওয়ে স্টেশন পার্কিং চত্বরে দোয়া মাহফিলপূর্ব সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল সভাপতি আব্দুল আজিজ হিরা।

সদর উপজেলা প্রজন্মদল আহবায়ক শায়েস্তা খান ও সদস্য সচিব রেজাউল সরকার রেজার ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মী অংশ নেন। এদিন জেলার গাবতলী সারিয়াকান্দি, নন্দীগ্রাম, শাজাহানপুর, শেরপুর, কাহালু, আদমদিঘী, সোনাতলা, শেরপুর, ধুনট, দুপচাঁচিয়াসহ ১২ উপজেলায় দলটির সকল ইউনিট পৃথক আয়োজনে শহর, বাজার ও এলাকাভিত্তিক জামে মসজিদে দোয়া মাহফিল আয়োজন করে। শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বরকতিয়া এতিমখানায় পবিত্র কুরআন খতম, মিলাদ ও বাদ জুম্মা জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টারসহ অনেকে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।