আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে ছাত্রলীগের নেতা রাজিবের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিবের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগষ্ট) মৌলভীবাজার শহরতলি বড়হাট এলাকায় দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দেশের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক কথা-বার্তা ও অন্তর্বতী সরকারের উপদেষ্টাগণের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব মিথ্যা অপ্রপ্রচার, বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যা প্রপাগ্রাণ্ডা ছড়ানোর প্রতিবাদে সাধারণ ছাত্র জনতার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, সাধারণ ছাত্র জনতা মৌলভীবাজার সদর উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক রাসেল আহসদ, সদস্য খুকন আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজের বিবিএস ২য় বর্ষের ছাত্র সেলিম আহমেদ, সোহান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা থাকাকালীন সময়ে সে মৌলভীবাজার অনেক কিছু করেছে এখন বিদেশে বসে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রপাগ্রাণ্ডা ছড়াচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাকে আইসিটি আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হোক।