আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দক্ষিণ সুরমার তরুণ সমাজসেবী ও প্রধান শিক্ষক শাহিনুল কবিরের দাফন সম্পন্ন

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম টিকরপাড়া নিবাসী, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মরহুম মোঃ আফতাব মিয়ার সন্তান বালাগঞ্জ উপজেলার ৮৯ মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটি ও সিলাম জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ শাহিনুর কবির শুক্রবার (১৫ আগষ্ট) সকাল ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’টি শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী   রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা দিবাগত রাত ৯টা ১৫ মিনিট এর সময় সিলাম পঞ্চায়েতি গোরস্থানে সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে সিলাম পঞ্চায়েতি গোরস্থানে সমাহিত করা হয়।

তরুণ সমাজসেবী ও প্রধান শিক্ষক শাহিনুর কবিরের মৃত্যুতে সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ফখরুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান