আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শমশেরনগর হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইংল্যান্ড ভিত্তিক সহায়তাকারী সংস্থা ইস্ট হ্যান্ড এর সহায়তা ও শমশেরনগর হাসপাতালের ব্যবস্থাপনায় মৌলভীবাজার অন্ধকল্যাণ সমিতির বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকেরা সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত চক্ষু ক্যাম্প পরিচালনা করেন। জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩ শতাধিক চক্ষু রোগী বিনামূল্যে চক্ষু ক্যাম্পের সেবা গ্রহণ করে।
শমশেরনগর হাসপাতাল কমিটির সদস্য সচিব আব্দুস সালাম বলেন, ২ দিন বিভিন্ন এলাকায় প্রচারণা করলে রোগীরা আগে থেকেই নিবন্ধন করে সোমবার শমশেরনগর হাসপাতাল এসে চিকিৎসা সেবা গ্রহণ করে। আগত রোগীরা এসে স্বাচ্ছন্দ্যে সেবা গ্রহণ করেন।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক আব্দুল মানান, চিকিৎসক ইমরান আহমেদ ও চিকিৎসক মোজাহের হোসেনের নেতৃত্বে ৩ শতাধিক রোগীদের সেবা প্রদান করা হয়।
চিকিৎসক মোজাহের হোসেন বলেন, খুবই সুন্দর পরিবেশে ৩ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর থেকে ছানি পড়া ৫৫ জনকে বাছাই করে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।