আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নোংরা পরিবেশে খাবার উৎপাদন, বগুড়ায় ঢাকা বেকারিকে তিন লাখ টাকা জরিমানা

নোংরা পরিবেশে খাবার উৎপাদন, বগুড়ায় ঢাকা বেকারিকে তিন লাখ টাকা জরিমানা

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় ঢাকা বেকারিতে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার (২০ আগস্ট) শহরের চকসূত্রাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, বেকারিটি অত্যন্ত নোংরা ও অপরিষ্কার পরিবেশে পরিচালিত হচ্ছে। কারখানার মেঝে, দরজা, জানালা ও টেবিলে স্তরে স্তরে ময়লা জমে রয়েছে। সেখানে আরশোলা, টিকটিকি ও নানা ধরনের পোকামাকড় খাবারের ভেতরে অবস্থান করছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও ব্রেড পুনরায় উৎপাদনে ব্যবহার, এমোনিয়া ও স্যাকারিনের মতো ক্ষতিকর উপাদান মেশানো, ডালডার সঙ্গে পোড়া তেল মিশিয়ে ক্রিম তৈরি এবং উৎপাদিত পণ্যের মোড়কে ভুয়া তথ্য প্রদানসহ একাধিক অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটির পণ্য বিএসটিআই অনুমোদন ছাড়াই উৎপাদন করা হচ্ছিল। এসব অপরাধে দোষ স্বীকারের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৩ ধারায় ৩ লাখ টাকা জরিমানা করেন এবং তা আদায় করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল ও অপরিষ্কার পরিবেশে উৎপাদন বরদাশত করা হবে না।”অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক শাহ আলী, কর্তৃপক্ষের সাপোর্ট স্টাফ এবং বগুড়া জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।