আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় বসতবাড়িতে লুটের পর বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা

, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় বসতবাড়িতে লুটপাটের পর এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রাজিয়া বেগম(৭৫)৷ তিনি মৃত আব্দুল প্রামানিকের স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল ইসলাম। স্বজনরা জানান ঢাকায় কর্মরত ছোট ছেলে রঞ্জু প্রামাণিকের বাড়িতে নাতি (৮) নিয়ে একাই বসবাস করতেন রাজিয়া বেগম। বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টির সময় ভাড়া নেওয়ার কথা বলে ৫–৭ জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে তারা দড়ি দিয়ে রাজিয়া ও তার নাতির হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় রাজিয়া বেগম চিৎকার করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে। ঘটনা সত্যতা নিশ্চিত করে বগুড়া 

গাবতলী মডেল থানার ওসি সেরাজুল ইসলাম জানান  ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।