আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বিএনপি চেয়ারপার্সনের জন্মবার্ষিকীতে বগুড়ায় ছাত্রদলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

(বগুড়া) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এ টুর্নামেন্টের প্রথম খেলায় মুখোমুখি হয় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল ও সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদল। টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রোকন সরকারের ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, শোয়েব ইসলাম অভি, মশিউর রহমান, মাহমুদুল হক, সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক সোহান হোসেন, শহর ছাত্রদল সভাপতি এসএস রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, জেলা ছাত্রদলের গণমাধ্যম সম্পাদক এমএ মহিউদ্দিনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহবায়ক রাজিবুল ইসলাম শাকিল ও সদস্য সচিব রাফিউল আল আমিন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান হিরা ও সদস্য সচিব সোহাগ হোসেনসহ দুই কলেজের নেতৃবৃন্দও উদ্বোধনী খেলায় অংশ নেন।