আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ।


মৌলভীবাজার প্রতিনিধি ॥ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে জেলার অসচ্ছল ও প্রতিবন্ধী ১২জন ব্যক্তিদের চলাচলের সুবিধার জন্য বিনা মূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
গতকাল (১৩ আগষ্ট) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের আর্থায়নে এবং জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদেও চলাচলের সুবিধার জন্য বিনা মূলে হুইল চেয়ার বিতরণ করা হয়।
বিতরনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর আহমদ,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডা:সনজিব মৈত্য, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ;প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রেসবিঞ্জপ্তি তাঃ ২৩/০৮/২০২৫
মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের বর্ধিত সভা
দ্রব্যমূল্য কমানো, ৩০ হাজার টাকা মূল মজুরি ও সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবি
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, অবিলম্বে জাতীয় নিম্নতম মজুরি বোর্ড গঠন করে আইনী সুরক্ষা দিয়ে জাতীয় নিম্নতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী অবাধ ট্রেড অধিকার ও কর্মক্ষেত্রের নিরাপত্তার দাবি জানিয়েছে মৌলভীবাজার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। ২২ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে জেলা ট্রেড ইউনিয়ন সংঘের বর্ধিত সভা থেকে এই দাবি জানানো হয়। মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি মো: নুরুল মোহাইমীনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সমাপদক রজত বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সুহেল মিয়া, সহ-সভাপতি মোঃ গিয়াসউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন; হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, চা-শ্রমিক সংঘের জেলা সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা।
সভায় বক্তারা বলেন দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত শ্রমিক ও শ্রমজীবী জনগণ বাচাঁর মত মজুরি না পেয়ে অর্ধাহার-অনাহারে দিনাতিপাত করছে। জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই লাগামহীন মূল্য বৃদ্ধি ঘটলেও শ্রমিক-কৃষক-জনগণের আয় বাড়েনি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অব্যাহত মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি-মুদ্রাস্ফীতি, দফায় দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি, বাড়িভাড়া-গাড়িভাড়া বৃদ্ধি, ঔষুধপত্রসহ চিকিৎসা ব্যয় বৃদ্ধি, বই, খাতা, কাগজসহ শিক্ষা ব্যয় বৃদ্ধি, শিক্ষা শেষে চাকরির অনিশ্চয়তা ইত্যাদির প্রভাবে যখন শ্রমিক-কৃষক-ছাত্র-জনগণের জীবন-জীবিকাকে ক্রমাগত কঠিন থেকে কঠিনতর করে চলেছে। বিশ্ববাজারে অনেক পণ্যের দাম কমলে দেশের বাজারে তার কোন প্রভাব পড়েনি। অথচ বিশ্ববাজারে দাম বাড়ার সাথে সাথেই অযৌক্তিকভাবে দেশে কয়েকগুণ দাম বাড়িয়ে দেওয়া হয়। অন্তবর্তী সরকারের শ্বেতপত্র অনুযায়ী মার্কিনের দালাল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে প্রতি বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার এবং ততোধিক ঋণগ্রস্থ করেছে। ঋণখেলাপি, তারল্য সংকট, টাকার অবমূল্যায়ন, ব্যাংকিং সেক্টরে দেউলিয়াত্বের বিপদ, বিগত সরকারের ন্যায় টাকা ছাপানো ইত্যাদি কারণে দেশের অর্থনীতির ভয়াবহতাকে সামনে আনছে। অন্তবর্তী সরকার মুখে অনেক কথা বললেও জনজীবনের সমস্যা সংকটের প্রেক্ষিতে ভূমিকা না নিয়ে পূর্বের ধারায় কার্যত প্রভূ সাম্রাজীবাদের নীতিনির্দেশ বাস্তাবায়ন করে চলেছে। সাম্রাজ্যবাদ ও তাদের এদেশীয় দালাল শাসক-শোষক গোষ্টি তাদের স্বার্থ হাসিলে শ্রমিক অঙ্গনে দালাল নেতৃত্ব ও ট্রেড ইউনিয়ন, দালাল শ্রমিক জোট, সুবিধাবাদী-সংশোধনবাদীদের ব্যবহার করছে। অন্যদিকে জনজীবনের সমস্যাকে পাশ কাটিয়ে নিছক ক্ষমতা কেন্দ্রিক আন্দোলনের নামে প্রতিক্রিয়াশীল দলগুলো রাজনৈতিক দলগুলো প্রভূ সাম্রাজ্যবাদের আর্শীবাদ নিয়ে ক্ষমতায়র স্বাদ নিতে মরিয়া, তেমনি বামনামধারী সংশোধনবাদী-সুবিধাবাদীরাও ক্ষমতার উচ্ছিষ্ঠ লাভের আশায় ছোটাছুটি করছে।
সভায় বক্তারা বলেন বাজার ও প্রভাববলয় পুনর্বন্টন নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী প্রতিযোগিতা¬-Ñপ্রতিদ্বন্দ্বিতা ইউক্রেনকে কেন্দ্র করে মার্কিনের নেতৃত্বে ন্যাটোর সাথে রাশিয়া-চীনের আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধ; মার্কিন ও পাশ্চাত্যের মদতপুষ্ঠ ইসরাইলের গাজা প্যালেস্টাইন, লেবানন, সিরিয়ায় আগ্রাসনের ধারাবাহিকতায় দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানকে কেন্দ্র করে মার্কিন-চীন যুদ্ধ উত্তেজনা বৃদ্ধি দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ায় তা সম্প্রসারণের বিপদ বৃদ্ধি করে চলেছে। এক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থল সংযোগ সেতু এবং প্রশান্ত ও ভারত মহাসাগরের সংযোগকারী মালাক্কা প্রণালী সংলগ্ন বঙ্গোপসাগরীয় দেশ হিসেবে বাংলাদেশের ভূরাজনৈতিক ও সামগ্রিক গুরুত্বের প্রেক্ষিতে মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদীদের এবং প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়া বাংলাদেশকে স্ব স্ব পক্ষে যুদ্ধে সম্পৃক্ত করতে ষড়যন্ত্র-চক্রান্ত ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। অন্তবর্তীকালীন সরকার ক্ষমতাসীন হয়ে মার্কিনের পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক তৎপর। এপ্রেক্ষিতে মার্কিনসহ পাশ্চাত্যের সাম্রাজ্যবাদীদের স্বার্থের অনুকুলে ‘মানবিক করিডোর’ প্রদান, দেশের বন্দরসমূহ বিদেশীদের ইজারা প্রদান, জাতিসংঘের মানবাধিকার অফিস চালু, স্টারলিংকের স্যাটেলাইন নির্ভর ইন্টারনেট চালু, মার্কিন-বাংলাদেশ ধারাবাহিক যৌথ সামরিক মহড়া, মার্কিন সেনাদের কক্সবাজার ও চট্টগ্রাম বন্দরে প্রশিক্ষণ পরিচালনা ইত্যাদি তৎপরতা চালানো হয়। মার্কিনসহ পাশ্চাত্যের সাম্রাজ্যবাদীদের প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়াও স্বীয় লক্ষ্যে বাংলাদেশকে স্বপক্ষভূক্ত করে তৎপর রয়েছে। তাই আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধে বাংলাদেশকে সম্পৃক্ত করার ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে এদেশের শ্রমিকশ্রেণিকে ঐক্যবদ্ধ হয়ে সকল সাম্রাজ্যবাদ ও তার এদেশীয় দালালদের বিরদ্ধে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে হবে।
বর্ধিত সভা থেকে বর্তমান বাজারদের সাথে সংগতিপূর্ণভাবে ৩০ হাজার টাকা মূল মজুরি ঘোষণা, গণতান্ত্রিক শ্রমআইন ও শ্রমবিধি প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন, ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক উচ্ছেদ বন্ধ করে নিবন্ধন প্রদান, চা-শ্রমিকদের পূর্ণ বকেয়া প্রদানসহ ন্যায়সঙ্গত বাচাঁর মত মজুরি নির্ধারণ, হোটেল-রেস্টুরেন্ট, নৌযানসহ সকল ধরনের পরিরহন, স’মিল, হকার, দিনমজুর, দর্জি, নির্মাণসহ অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকদের জন্য কাজ, খাদ্য, চিকিৎসার নিশ্চয়তা ও পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
বার্তা প্রেরক
মোঃ দুলাল মিয়া
সহ-সাধারণ সম্পাদক
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ,মৌলভীবাজার জেলা কমি