আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

‎মীলাদুন্নবী সা. র‍্যালি বাস্তবায়ন কমিটি সিলেট এর হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ.-এর মাযার যিয়ারত সম্পন্ন। 

‎মীলাদুন্নবী সা. র‍্যালি বাস্তবায়ন কমিটি সিলেট এর হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ.-এর মাযার যিয়ারত সম্পন্ন। 

বিশেষ প্রতিনিধিঃ

‎

‎উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এর হাতে গড়া বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে প্রতি বছরের ন্যায় আগামী ১২ রবিউল আউয়াল (০৬ সেপ্টেম্বর, শনিবার) সিলেট নগরীতে ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে মীলাদুন্নবী সা. র‌্যালি বাস্তবায়ন কমিটি সিলেট এর হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ.-এর মাযার যিয়ারত সম্পন্ন হয়েছে। 

‎

‎২৭ আগস্ট, বুধবার র‌্যালি বাস্তবায়ন কমিটি হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ.-এর মাযার যিয়ারত শেষে মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র স্থায়ী কমিটির সদস্য হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, দারুল ফিকর ওয়াল ইফতা বাংলাদেশ এর চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী ও হযরত মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলীর সাথে সাক্ষাত করে দুআ ও দিকনির্দেশনা গ্রহণ করেন। 

নেতৃবৃন্দ এসময় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলীর সাথে সাক্ষাত করেন। ‎যিয়ারত শেষে নেতৃবৃন্দকে নিয়ে দুআ পরিচালনা করেন লতিফিয়া এতিমখানা ফুলতলীর ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী ফুলতলী।

তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, র‍্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, র‍্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, অফিস সম্পাদক জিল্লুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক সাদেকুর রহমান, র‌্যালি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সভাপতি আব্দুল আহাদ আকবর, সিলেট পূর্ব জেলা সহ সভাপতি আহমদ আল মনজুর, সিলেট মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম