আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে প্রবাসীকে দা দিয়ে কুপিয়ে আহত, যুবলীগ নেতা আটক

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সৌদি প্রবাসীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় যুবলীগ নেতা ফরিদ মিয়া। বুধবার সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাহারপুর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত আখলিছ ওই এলাকার মৃত আলতাফুর রহমানের ছেলে।

আহত প্রবাসী মুহিবুর রহমান আখলিছ সকালে তার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় একই এলাকার মৃত কাজী ফুল মিয়া পুত্র কাজী ফরিদ উদ্দিন তাকে দা দিয়ে মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। ফরিদ উদ্দিন সিন্দুরখান ইউনিয়ন যুবলীগের সদস্য বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে যুবলীগ নেতা ফরিদকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।

আখলিছ মিয়া আজ বৃহস্পতিবার শ্রীমঙ্গল প্রেসক্লাবে ফরিদ উদ্দিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু এর আগেই প্রতিপক্ষ যুবলীগ নেতা ক্ষিপ্ত হয়ে তাকে হামলার শিকার করে বলে এলাকাবাসীর ধারণা।

এলাকাবাসী জানায়, প্রবাসী আখলিছ মিয়া তার ক্রয়কৃত জায়গায় বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণ করতে চাইলে ফরিদ মিয়া দীর্ঘদিন ধরে বাধা দিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। এছাড়াও বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত বছরের ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকার পর তিনি এলাকায় পুনরায় বেপরোয়া হয়ে ওঠেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনার পরপরই ফরিদ উদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”