বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড শাখার ২০২৫-২৬ সেশনের কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। ২৮ আগস্ট ২০২৫ ঈসায়ী, শুক্রবার, বাদ মাগরিব, রামপাশা হাজী লেবাছ তরফদার হাফিজিয়া মাদ্রাসা হল রুমে সম্পন্ন হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর তালামীযের সভাপতি তৌহিদ আহমদ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন পৌর তালামীযের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সাবেক সহ-সভাপতি নাছির আহমদ, কমলগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড আল ইসলাহ’র সভাপতি মো. বাবর খাঁন, সাধারণ সম্পাদক রুকন মিয়া, কমলগঞ্জ পৌর তালামীযের সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম নাঈম, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন তালুকদার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ আনসারী, প্রচার সম্পাদক আব্দুস সালাম রনি, রামপাশা হাজী লেবাছ তরফদার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিয মো. আবু সুফিয়ান, সহকারি শিক্ষক হাফিজ আলমাছ আহমদ, পৌর তালামীযের সহ-অফিস সম্পাদক আল আমিন আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইত্তেফাকুর রহমান ইমন।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হাফিয তোফায়েল আহমদ -কে সভাপতি, মির্জা মাসুম -কে সাধারণ সম্পাদক ও তুহিন আহমদ কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়






