আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দক্ষিণ সুরমার সালিশি ব্যক্তিত্ব আলকাছ মিয়া ইঞ্জিনিয়ারের দাফন সম্পন্ন

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বলদী গ্রামের বাসিন্দা, বলদী যুব সমাজকল্যাণ সমিতির উপদেষ্টা, নগরীর বঙ্গবীর রোডের প্রবীণ ব্যবসায়ী এবং সালিশি ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোঃ আলকাছ মিয়া শনিবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (৩০ আগস্ট) রাত ১১টায় বলদী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইঞ্জিনিয়ার আলকাছ মিয়ার নামাজে জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন বলদী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূরউদ্দিন।

নামাজে জানায় দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-০৩ আসনে জামাতে ইসলামী বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ, তেতলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালিশি ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ মইনুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি হাজী শাহাব উদ্দিন, আইনজীবী সালেহ আহমদ হীরা, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, সিলেট জেলা বিএনপি নেতা ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী লোকমান আহমদ, সিলেট জেলা বিএমপি নেতা মাসুম আলম, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, বঙ্গবীর রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় আজীবন সদস্য ও দক্ষিণ সুরমার সাধারণ সম্পাদক শাহ মোজাম্মেল আলী, বিএনপি নেতা মোঃ ছইল মিয়া, জেলা যুবদল নেতা মুকসুদুল করিম নোহেল, ব্যবসায়ী নজরুল ইসলাম কালা, সিএনজি অটো পার্টস ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় নেতা মোঃ আব্দুল করিম, সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মাহবুব হাসান তালুকদার রিংকু সহ সমাজের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।