আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘি উপজেলা পরিদর্শনে বিভাগীয় পরিচালক

  (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা পরিদর্শন করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক পারভেজ রায়হান। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার সান্তাহার পৌরসভা পরিদর্শন এবং সান্তাহার এসএমআই একাডেমী দর্শন করেন। এরপর উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে সেলাইমেশিন, জনস্বাস্থ্য স্যানিটারি উপকরণ, ক্রীড়া সামগ্রী, ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ, বিভিন্ন দপ্তরের অফিসার ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা, উপজেলা ভূমি অফিস, উপজেলা পরিষদ পরিদর্শন এডিপি/রাজস্ব উদ্বৃত্ত, এলজিইডি, ডিপিএইচই এবং ইউজিডিপি উন্নয়ন প্রকল্প দর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন হিলটু, মহি উদ্দীন তালুকদার প্রমূখ।