আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করলেন— রুহুল কবির রিজভী

 (বগুড়া) প্রতিনিধি:

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় চারদিনব্যাপী কর্মসূচির শেষ দিনে করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের এসপি ব্রিজ সংলগ্ন স্থানে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জেলা মৎস্যজীবী দলের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, একেএম তৌহিদুল আলম মামুন, মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুল, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান ও আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিকেলে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রুহুল কবির রিজভী।