বিশেষ প্রতিনিধিঃ
ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী ০৬ সেপ্টেম্বর, ১২ রবিউল আউয়াল, শনিবার, সিলেট নগরীতে ‘মুবারক র্যালি’ অনুষ্ঠিত হবে। র্যালি সফলের লক্ষ্যে সপ্তাহব্যাপী দাওয়াতি কর্মসূচি অব্যাহত রেখেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। এরই অংশ হিসেবে আজ ০৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে সাক্ষাত করে র্যালির দাওয়াত প্রদান করেন।
এসময় নেতৃবৃন্দ হযরত শাহজালাল রহ. দরগা শরীফের মোতাওয়াল্লী সরেকওম ফতেহ উল্লাহ আমান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সাথে সাক্ষাত করে দাওয়াত প্রদান করেন।
প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সহ-প্রশিক্ষণ সম্পাদক সাদেকুর রহমান, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শোয়েব আহমদ, সিলেট মহানগর সভাপতি ও মীলাদুন্নবী সা. র্যালি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হুসাইন, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ।






