আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

রাজনগরে শাহজালাল (রহ.) কিশোর ও যুবকল্যাণ পরিষদের ঈদে মিলাদুন্নবী (দ.) ও জশনে জুলুস অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাছাড়ী এলাকায় শাহজালাল (রহ.) কিশোর ও যুবকল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে এক জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় শাহজালাল (রহ.) কিশোর ও যুবকল্যাণ পরিষদের সভাপতি জাকির হোসেন শাকিব এবং গাউসুল আজম জামে মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা আয়াজ মিয়ার নেতৃত্বে গাউসুল আজম জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জুলুস শুরু হয়ে কাছাড়ী কেন্দ্রীয় ঈদগাহ প্রদক্ষিণ করে হরিপাশা বাজার মসজিদে এসে শেষ হয়।

জুলুসে শাহজালাল (রহ.) কিশোর ও যুবকল্যাণ পরিষদের প্রচার সম্পাদক সাকিল আহমদ, কোষাধ্যক্ষ হোসেন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার আপামর জনসাধারণ অংশগ্রহণ করেন।

পরে হরিপাশা বাজার মসজিদে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত হরিপাশার ব্যবস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মামুন আহমদ সুনুর সভাপতিত্বে মিলাদুন্নবী (দ.) শীর্ষক আলোচনা সভায় মাওলানা মুফতি হোসাইন আহমদ হানাফি, গাউসুল আজম জামে মসজিদের ইমাম মাওলানা জুনাইদ রেযা ক্বাদেরী, ইব্রাহিমপুর জামে মসজিদের ইমাম মাওলানা শাহিন আহমদ, হরিপাশাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম এবং কালাইকোনা বায়তুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা সুলাইমান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত হরিপাশার ময়না মিয়া, শরিয়ত খান, ইসলামী ছাত্রসেনা কাছাড়ী শাখার সভাপতি হাফিজ সেজু আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন