মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জুড়ীতে তালামীযে ইসলামিয়ার মুবারক র্যালি অনুষ্ঠিত।
বিশেষ প্রতিনিধিঃ
ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলার উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। ০৭ সেপ্টেম্বর, ২০২৫, রবিবার, জুড়ী উপজেলার হাজার হাজার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশগ্রহণের জন্য সকাল ১০ ঘটিকা থেকে জুড়ী শিশুপার্কে আশিকে রাসূল ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১১টা থেকে যুহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।
র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. নাসির খাঁন।
জুড়ী উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহান এর সঞ্চালনায় র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি জামাল আহমদ।
জুড়ী উপজেলা সাংগঠনিক সম্পাদক খন্দকার শামীম আহমদ এর স্বাগত বক্তব্যে সূচিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক এমরান হোসেন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুম হাজারী, জুড়ী উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম জামাল, লতিফিয়া ক্বারী সোসাইটি জুড়ী উপজেলার সাধারণ সম্পাদক কাজী ময়নুল ইসলাম, জুড়ী উপজেলা তালামীযের সাবেক সভাপতি এম এ মাকসুদ জুনেদ, পূর্বজুড়ী ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি হাফিজ আব্দুল হাকিম, সাগরনাল ইউনিয়ন আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খামিছ, জুড়ী উপজেলা তালামীযের সাবেক সহ-সভাপতি হাফিজ লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম এ সামাদ পারভেজ প্রমুখ।






