আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (দ.) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (দ.) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ রহমানবাগে মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা হলরুমে মাদ্রাসা সুপার মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের এস.ডি সাইফুল ইসলাম।

ঈদে মিলাদুন্নবী (দ.) ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার দাতা সদস্য আবিদুর রহমান খান, শিক্ষানুরাগী সদস্য ডাঃ নূর হোসেন।

মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক মাওলানা মঈন উদ্দিনের সঞ্চালনায় ঈদে মিলাদুন্নবী (দ.) ও দোয়া মাহফিলে মাওলানা এমদাদুল হক, মোঃ বেলাল হুসেন, জাহেদ আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।