বিশেষ প্রতিনিধিঃ
ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে মুবারক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, বাদ যুহর এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি ও র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।
কোম্পানীগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা মুস্তাক আহমদ এর সভাপতিত্বে ও তালামীযে ইসলামিয়া কোম্পানিগঞ্জ উপজেলা সভাপতি শরীফ মাহদির সঞ্চালনায় র্যালি ও র্যালি পরবর্তী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহাম্মদ কুতুব আল ফরহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সহ সভাপতি মুহাম্মদ আব্দুল মান্নান, থানা সদর হেমায়াতুল ইসলাম দাখিল মাদরাসার সুপার মাওলানা সাইদুল ইসলাম, তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা সহ সাংগঠনিক সম্পাদক নুর হোসেন চৌধুরী, কোম্পানিগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাবেক সভাপতি মাওলানা রহমত উল্লাহ, থানা সদর হেমায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি কালা মিয়া, থানা সদর কেন্দ্রীয় মসজিদের সেক্রেটারী মো. আব্দুল আলী, ক্যাশিয়ার নুরুল হক, কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল আমিন, কোম্পানীগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি বিলাল আহমদ, মাওলানা আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন আলাল, লতিফিয়া ক্বারী সোসাইটি কোম্পানিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক কবির আহমদ বুলবুল, কোম্পানিগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহমান।
আরো উপস্থিত ছিলেন- তালামীযে ইসলামিয়া কোম্পানিগঞ্জ উপজেলা সহ সভাপতি আবু সুফিয়ান রুহেল, জাকির আহমদ, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আতিক আহমদ, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ, প্রচার সম্পাদক সাদিক আহমদ, অফিস সম্পাদক মতিউর রহমান সুমন প্রমুখ।






