আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ায় ইমামকে অপহরণ করে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

 ( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে চাঁদার টাকা না পেয়ে শেরুয়া দহপাড়া করতোয়া জামে মসজিদের ইমাম নুর মোহাম্মদকে (৫৫) অপহরণের পর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় তিনটি মসজিদের মুসুল্লী ও এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, সম্প্রতি এলাকায় মাদক ও চাঁদাবাজির ঘটনা বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় ইমাম নুর মোহাম্মদকে অপহরণ করে বিশ হাজার টাকা চাঁদা দাবি করেন সংঘবদ্ধ চক্রটির সদস্যরা। সেইসঙ্গে বেধড়ক মারপিটও করা হয় তাঁকে। উক্ত ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি জানিয়ে বক্তারা বলেন, মাদক কারবারি ও চাঁদাবাজদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষনা দেন তারা। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতা গ্রামের আলহাজ¦ আলী আহম্মদের ছেলে মাওলানা নুর মোহাম্মদ বিগত পনের বছর ধরে শেরুযা দহপাড়া করতোয়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করছিলেন। কিন্তু স্থানীয় মাদক কারবারি শাহ আলমের নেতৃত্বে বেশকয়েকজন ব্যক্তি ইমাম নুর মোহাম্মদকে অপহরণ করে বিশ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারপিট করেন। এসময় লোহার রডের আঘাতে তার পিঠে রক্তাক্ত জখম হয় এবং ডান পা ভেঙে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে ওই ইমামের ছেলে জাকারিয়া হোসেন বাদি হয়ে ছয়জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ৫-৬জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এই সংবাদ লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযুক্তরা হলেন- শেরুয়া দহপাড়া গ্রামের বাসিন্দা শাহ আলম (৩৬), শাহাদৎ হোসেন (২৫), জাহিদুল ইসলাম (৪২), রাসেল (৪০), উজ্জল হোসেন (২৫), জনি (২২)। জানতে চাইলে শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান  তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।