আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেটে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

আগামি ১লা অক্টোবর (বুধবার) আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে সিলেট প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার।

প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১লা অক্টোবর সকাল এগারোটায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরের বন্দরবাজার প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হবে। পরে সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ওইদিন জেলা প্রশাসন প্রাঙ্গণে প্রবীণদের জন্য মেডিকেল ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, প্রতিবছর ১লা অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়। প্রবীণদের সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ এবং বার্ধক্য সংক্রান্ত সমস্যা ও তার প্রতিকার নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিবসটি পালন করা হয়।