আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ার শেরপুরে পৌর কিচেন মার্কেট উদ্বোধন করলেন ডিসি

  (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বিকাল বাজার এলাকায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচতলা পৌর কিচেন মার্কেটের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আশিক খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকতা সাজিদ হাসান সিদ্দিকী লিংকন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামিম, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম ময়নুদ্দীন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ, প্রশাসনিক কর্মকর্তার মামুনুর রশিদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

পৌরপ্রশাসক আশিক খান বলেন, এই মার্কেটে মোট ২৪৯টি দোকান রয়েছে। এখন পর্যন্ত ৫০ জন ব্যবসায়ীর সঙ্গে দোকান বরাদ্দ চুক্তি সম্পন্ন হয়েছে, আরও প্রায় ৬০টি দোকান বরাদ্দের অপেক্ষায় রয়েছে। চলতি মাসের মধ্যেই সব বরাদ্দ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, শেরপুর পৌরসভার বিকাল বাজার এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে পাঁচতলা পৌর কিচেন মার্কেট নির্মাণ কাজ ২০১৮ সালের ডিসেম্বর মাসে শুরু হয়। এ মার্কেট নির্মাণে প্রাক্কলিত ব্যয় ১৪ কোটি ৭৭ লাখ টাকা নির্ধারণ করা হলেও ধার্য হয়েছে ১১ কোটি ৩০ লাখ টাকা। কিচেন মার্কেটে আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি ২৫০টি দোকান ২০২১ সালে নির্মাণ করা হয়। এরপর দীর্ঘ পাঁচ বছর পর প্রথম পর্যায়ে ১০০টি দোকান বরাদ্দ দিয়ে উদ্বোধন করা হলো।