আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

‎সমাজে নববী আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত শান্তি ও মুক্তি আনয়ন সম্ভব। 

বিশেষ প্রতিনিধিঃ

‎

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন বলেছেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন তন্মধ্যে নবী মুহাম্মাদ মুস্তফা সা. হলেন শ্রেষ্ঠ নিয়ামত। তিনি সব ধর্মের, বর্ণের মানুষ সহ সমস্ত কুল-কায়েনাতের জন্য রহমত ছিলেন। মহান আল্লাহ তাআলা যেভাবে রাব্বুল আলামীন তথা গোটা আলমের প্রতিপালক ঠিক তেমনিভাবে নবী মুহাম্মাদ মুস্তফা সা. রাহমাতাল্লিল আলামীন তথা জগতবাসীর জন্য রহমত। তিনি এমনই একজন মহামানব ছিলেন, যিনি জাহেলী যুগের একটি অন্ধকারাচ্ছন্ন সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ ও আদর্শ সমাজে পরিবর্তন করেছেন। অসভ্য ও বর্বর মানুষদের তিনি জগতের শ্রেষ্ঠ ও সভ্য মানুষে রুপান্তর করেছেন। একটি আদর্শ জাতি ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তাঁর উত্তম আচরণের মাধ্যমে। ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়ানো আমাদের আজকের এই সমাজ ও রাষ্ট্রে যদি নববী আদর্শ প্রতিষ্ঠা করা যায়, তাহলে প্রকৃত শান্তি ও মুক্তি আসবে। সমাজ ও রাষ্ট্রে শান্তি ও মুক্তির একমাত্র পথ নবী মুহাম্মাদ মুস্তফা সা. এর আদর্শ ও ভালোবাসা প্রতিষ্ঠা।

‎

‎ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শান্তিগঞ্জ উপজেলা আয়োজিত ‘সিরাত প্রতিযোগীতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, বেলা ২ ঘটিকায়, শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

‎

‎অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন। 

‎

‎শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মুহাম্মদ দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম, সহ-সাধারণ সম্পাদক তারেক আহমদ রাজু, সহ সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন, আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা জয়নাল আবেদীন, সংগঠনের সুনামগঞ্জ জেলা অর্থ সম্পাদক সোহানুর রহমান, ছাতক উত্তর উপজেলা সহ সভাপতি আব্দুল গফ্ফার আল হাসান। 

‎

‎এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের শান্তিগঞ্জ উপজেলা সহ-সভাপতি কাজী রাসেল আহমদ, ইসলাম উদ্দিন সেজু, সাধারণ সম্পাদক তারেক আহমদ, সহ সাধারণ সম্পাদক মোবারক উল্লাহ রায়হান, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ, প্রচার সম্পাদক মুসা আহমদ তুহিন, সহ প্রচার সম্পাদক মোজাম্মিল আহমদ, অর্থ সম্পাদক রুহান আহমদ, অফিস সম্পাদক শরিফ আহমদ, সহ অফিস সম্পাদক লোকমান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মোজাক্কির আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ ইসলাম প্রমুখ।