বিশেষ প্রতিনিধিঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ফুলতলী কমপ্লেক্স ঢাকায় গতকাল (১৮ সেপ্টেম্বর, ২০২৫) বৃহস্পতিবার বাদ মাগরিব আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমপ্লেক্সের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ও সুপ্রিম কোর্ট মাযার জামে মসজিদের খতিব হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে উক্ত মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যামানার ফররুখ, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক হযরত আল্লামা কবি রূহুল আমীন খান। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রাক্তন বিচারপতি এ. এফ. এম আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফিজ আব্দুস শহিদ বড় হুজুর। মাহফিলে বক্তব্য রাখেন ঢাকা জেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা আবু সাদেক মো. ইকবাল খন্দকার, নুরে মোহাম্মদীয়া (সা.) হাফিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ লোকমান হাকীম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইকরাম কুতুবী, ঢাকা মহানগরী সভাপতি মো. মুসলেহ উদ্দিন কাওছার, ফুলতলী কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সাইফুল ইসলাম।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন সরকার, বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-পরিচালক আলহাজ্ব মির্জা মো. আব্দুল মজিদ, সরকারি কর্মচারী হাসপাতালের কনসালটেন্ট ডা. মুহাম্মদ সাইদুল আনোয়ার, শাহনুর প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাঈমুল হক খান, প্রমুখ।






