আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে ৪০ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:  
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার এলাকায় বিশেষ অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) প্রাণেশ রঞ্জন দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সিরাজ মোল্যা (৩৬)। সে গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর উত্তর পাড়া গ্রামের বাসিন্দা। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করে তার হাতে থাকা কালো ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের বোতলগুলোতে ঞৎরঢ়ৎড়ষরফরহব ঐুফৎড়পযষড়ৎরফব ্ ঈড়ফবরহব চযড়ংঢ়যধঃব ঈড়ঁময ঝুৎঁঢ় লেখা ছিল।
আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, ফেন্সিডিলের বোতলগুলো কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করা হয়েছিল।
কমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ওবায়দুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃত মো. সিরাজ মোল্যা ও পলাতক একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।