বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক দক্ষিণ উপজেলাধীন ভাতগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার দুপুর ২ টায় তাজগঞ্জ বাজারে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
শাখার সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সহ সভাপতি আল আমিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম।
উদ্বোধকের বক্তব্য রাখেন মাওলানা আব্দুল জব্বার সাহেব মন্ডলপুরী, সম্মানিত আলোচকের বক্তব্য রাখেন বুরাইয়া কামিল (এম.এ) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আফজাল খান সিরাজী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক তারেক আহমদ রাজু, সাবেক সহ অফিস সম্পাদক মোহাম্মদ শিরণ, সহ প্রশিক্ষণ সম্পাদক কাউসার আহমদ চৌধুরী, সদস্য সাঈদুল মামুন, ছাতক দক্ষিণ উপজেলার সহ সভাপতি জুলফিকার আহমদ জুয়েল, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম কাউসার, সহ সাধারণ সম্পাদক এইচ এম আল আমিন, সিংচাপইড় ইউনিয়ন তালামীযের সভাপতি রাফি উদ্দিন ইসহাক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন তালামীযের সহ সভাপতি শাহ জাহান, সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম হৃদয়, সহ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুনাঈদ আহমদ নাহিদ, সহ সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক রিয়াদ হোসেন, সহ প্রচার সম্পাদক ইমরুল ইসলাম, অর্থ সম্পাদক মহসিন আহমদ, অফিস সম্পাদক ইকবাল মিয়া, প্রশিক্ষণ সম্পাদক আবু তালেব, সহ প্রশিক্ষণ সম্পাদক শুয়েব আহমদ, সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলাম, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামিল উদ্দিন, হুসাইন আহমদ, ফাহিম আহমদ, সদস্য- সাইফ উদ্দিন, আমির হামজা, মিলাদ প্রমুখ।






