আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘‘এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ^ গড়ি’’ এই শ্লোগান নিয়ে সারা দেশেনে ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে এগারোটায় কলেজ রোড শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক শান্তির পথযাত্রা বের হয়ে চৌমুনায় মানববন্ধনে মিলিত হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেছার আহমদ।

সংগঠনের কো-অর্ডিনেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিএফজি অ্যাম্বাসেডর বিএনপি নেতা মোঃ শামীম আহমদ, মোঃ আনোয়ারুল ইসলাম, মাওলানা এম এ রহিম নোমানী, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুল, সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য নিতেশ সূত্রধর এবং শ্রীমঙ্গল রেফারি সমিতির সভাপতি সজল দেব প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএফজির উপদেষ্টা ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, সাবেক অ্যাম্বাসেডর ও সনাক সদস্য কাজী আসমা আক্তার, অ্যাম্বাসেডর শিক্ষিকি নাফিজা তাবাসসুম ফারিহাম সাংবাদিক ঝলক দত্তসহ শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।