বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ ছাতক দক্ষিণ উপজেলাধীন ছৈলা আফজালাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার সকাল ১১ ঘটিকায় ছৈলা হাফিজিয়া দাখিল মাদরাসার কনফারেন্স হলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শাখার সভাপতি সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছিম আহমদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মুসলেহ উদ্দিন কাওছার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী,
বুরাইয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবুল খয়ের মো. নুমান, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাজাহান, লতিফিয়া ইমাম সোসাইটি ছাতক দক্ষিণ উপজেলার সভাপতি মাওলানা আব্দুল গফুর, জেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, ছৈলা হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা এখলাছুর রহমান, ছাতক দক্ষিণ উপজেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান, সাবেক সহ সভাপতি সুহেল তাজ, সহ সভাপতি ফয়সল আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন ছৈলা আফজালাবাদ ইউনিয়ন শাখার সহ সভাপতি তানভীর আহমদ, সহ সাধারণ সম্পাদক অলিউর রহমান, নাঈম আহমদ, আবদুল লতিফ শাফী, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সহ অফিস সম্পাদক শামসুল, সহ প্রচার সম্পাদক সামির আলী, অর্থ সম্পাদক সেলিম আহমদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রায়হান আহমদ মেজু, সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক নাঈম আহমদ, লাকেশ্বর আঞ্চলিক শাখার সভাপতি রিপন আহমদ, ইউনিয়ন তালামীযের সদস্য কামরুল আহমদ, আলী আহমদ প্রমুখ।






