আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে শ্মশানঘাটে ধরা পড়ল ১৪ ফুট লম্বা অজগর

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেবনাথ সম্প্রদায়ের শ্মশানঘাটে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির অজগর সাপ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেটি রোডসংলগ্ন ওই শ্মশান প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালে শ্রমিকরা ঝোপঝাড়ের ভেতর নড়াচড়া লক্ষ্য করেন। কাছে গিয়ে তারা দেখতে পান প্রায় ২৫ কেজি ওজনের ও ১৪ ফুট লম্বা বিশাল অজগরটি।

অজগরটির উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা আতঙ্কিত হয়ে দ্রুত সরে যান। পরে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটির অবস্থান নিশ্চিত করেন।

স্বপন দেব সজল জানান, অজগরটির ওজন প্রায়  ২৫ কেজি  উপরে এবং লম্বায় ১৪ ফুটের বেশী। পরে এটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, আজ তিনি ২টি অজগর ও ১টি গন্ধুগোলক উদ্ধার করে বনবিভাগের কাছে হস্থান্তর করেছেন।

তার দাবি, বনভূমি উজাড় হওয়া ও খাদ্য সংকটের কারণে এ ধরনের বন্যপ্রাণী মাঝেমধ্যেই মানুষের বসত এলাকায় চলে আসছে।

ছবি ক্যাপশন: শ্রীমঙ্গল: শ্রীমঙ্গলে স্বজল দেব দেবনাথ সম্প্রদায়ের শ্মশানঘাট থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করছেণ।