বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন কাওছার বলেন, মানবজাতি আজ প্রযুক্তি, আধুনিকতা ও জ্ঞান-বিজ্ঞানে অগ্রসর হলেও শান্তি ও ন্যায়ের কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত। ঘরে ঘরে অশান্তি, সমাজে বিভেদ আর রাষ্ট্রে বৈষম্য যেন প্রতিদিনই নতুন রূপে আমাদের সামনে উপস্থিত হচ্ছে। অথচ এর স্থায়ী সমাধান বহু আগে মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর জীবন ও আদর্শে তুলে ধরেছেন। রাসূল (সা.)-এর শিক্ষা ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি স্তরে প্রতিফলিত হলে শান্তির সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি পরিবারে ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার শিক্ষা দিয়েছেন। তিনি জাহেলি যুগের অত্যাচার নিপীড়ন বিদূরিত করে মানুষের মধ্যে সাম্য ও ভ্রাতৃত্ব স্থাপন করেছেন। আজ যদি আমরা ঘরে তাঁর শিক্ষা অনুযায়ী আচার-আচরণ করি, সমাজে তাঁর দেখানো ভ্রাতৃত্ব ও সহযোগিতার চর্চা করি এবং রাষ্ট্রীয় পর্যায়ে তাঁর ন্যায়বিচার ও মানবিকতার নীতি বাস্তবায়ন করি, তবে দুনিয়া থেকে অশান্তি, বিভেদ ও বৈষম্য দূর হবে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলাধীন বিশ্বনাথ উত্তর উপজেলা শাখা কর্তৃক “শান্তির সমাজ প্রতিষ্ঠায় রাসুল (সা.) -এর আদর্শ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৫ সেপ্টেম্বর ২০২৫ ঈসায়ী, বৃহস্পতিবার, স্থানীয় সৎপুর কামিল মাদ্রাসাস্থ হুসাইনিয়া ছাত্র সংসদ কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আহকামুল ইসলাম বুলবুল।
শাখা সভাপতি মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল করিমের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সায়ীদ হোসাইন চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন, দুবাই আল-ইসলাহ শাখার সাধারণ সম্পাদক হাফিজ আশরাফ হোসাইন,সংগঠনের বিশ্বনাথ উত্তর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা ফয়েজ আহমেদ তাজির, হুসাইনিয়া ছাত্র সংসদের ভি.পি মাওলানা মো. আব্দুল লতিফ, দোয়ারা পশ্চিম উপজেলা শাখার সভাপতি লায়েক সোহাগ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের বিশ্বনাথ উত্তর উপজেলা শাখার সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদির হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রায়হান, অর্থ সম্পাদক মো. হুমায়ুন আহমেদ চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামিল আহমদ, সদস্য মো. নাজমুল ইসলাম, মো. সুরমান আলী, রুহুল আমিন, জাকওয়ান আহমদ, জাকারিয়া আহমদ, মাসুদ আহমদ, লোকমান আহমদ, রায়হান আহমদ, আব্দুল মতিন, সাইফুল ইসলাম, আহসান উদ্দিন, মারজান আহমদ, আব্দুল লতিফ, আরাফাত হুসেন, অলিউর রহমান, ইয়ামিন আহমদ, সাজিদ আহমদ প্রমুখ।






