আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

‎রাসূল সা. বৈষম্য বিলুপ্তির মাধ্যমে সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করেছেন।

বিশেষ প্রতিনিধিঃ

‎

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, রাসূল সা. এর শুভাগমনের পূর্বে মক্কা নগরী ছিলো অসমতা আর অশান্তিতে পূর্ণ নগরী। মানুষে-মানুষে ভেদাভেদ ছিল চরম পর্যায়ে। যুদ্ধ-বিগ্রহ ছিল নিত্য-নৈমিত্তিক ব্যাপার। এই অরাজকতাপূর্ণ নগরী রাসূল সা. এর মুবারক স্পর্শে আলোকিত হয়ে ওঠে। সমাজস্থ বৈষম্যকে নবীয়ে করীম সা. দূরীভূত করে সাম্য ও শান্তির সমাজ প্রতিষ্ঠা করেছেন। নারীর অধিকার প্রতিষ্ঠা, দাসত্বের শৃঙ্খল থেকে মানুষকে মুক্তি দিয়েছেন। অবহেলিত সকল সম্প্রদায়কে প্রাপ্য অধিকার দিয়েছেন। তিনি গোত্রপ্রথাকে বিলুপ্ত করে যুদ্ধ-বিগ্রহের হট্টগোল থেকে মানুষকে মুক্ত করেছেন। বিষম্যের বিলুপ্তির মাধ্যমে তিনি সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করেছেন।

‎

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন ২০ নং ওয়ার্ড শাখা আয়োজিত “সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় মহানবী সা. এর অবদান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, সন্ধ্যা ৭ ঘটিকায়, নগরীর অভিজাত একটি হোটেলের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎

‎আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান। 

‎

‎২০ নং ওয়ার্ড সভাপতি আলী আশরাফ রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ-প্রচার সম্পাদক আব্দুল মুনতাসির খান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. নাঈম আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশরাফুল ইসলাম, সিলেট সরকারি আলিয়া মাদরাসা সভাপতি এস এম আলী আহমদ, ১৫নং ওয়ার্ড সভাপতি বায়জীদ আহমদ চৌধুরী, সিলেট সরকারি আলিয়া মাদরাসা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কানাইঘাট উপজেলা আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক ইয়াহইয়া আহমদ চৌধুরী।

‎

‎এসময় আরো উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড শাখার  সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাহি, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জামি, অর্থ সম্পাদক মাহদি হাসান সুমন, অফিস সম্পাদক জুবায়ের হক, সহ-অফিস সম্পাদক তামিম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সাকিব আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ সালমান হোসেন, সদস্য আরিফ আহমদ, সাকিব আহমদ, সালমান রহমান সাব্বির প্রমুখ।