আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  ২শত পরিবারে  বস্র বিতরণ 

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ  উপজেলার  ১নং রহিমপুর ইউনিয়নের মুন্সিবাজার মুন্সিবাড়ির কুঞ্জবনে রবিবার ২৮ সেপ্টেম্বর দুপুরে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটি এর আয়োজনে প্রায় ২শত অসহায় হিন্দু ও মুসলিম পরিবারে  মাঝে নতুন শাড়ি ও কাপড় বিতরণ করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন মুন্সিবাড়ির জমিদার সুনিলময় কুমার দাশ চৌধুরী, অনিকা দাস চৌধুরী ও মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের বার বার নির্বাচিত সাবেক কাউন্সিলর বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরী সহ এলাকার মুরব্বীগন।

এসময় বক্তারা বলেন হিন্দু ও মুসলিম সস্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে, যেখানে এই ধরনের কার্যক্রম সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উদ্যোগটি ধর্মীয় সস্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার একটি সুন্দর দৃষ্টান্ত, যা দুর্গাপূজার আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করেছে।  রহিমপুর ইউনিয়নকে আরও শান্তিপূর্ণ ও উৎসবমুখর করে তুলেছে, যেখানে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকে।