আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহতঃআহত-২

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে একটি আটা বোঝাই মিনিট্রাক, মোটরসাইকেল ও টমটমের ত্রিমূখী সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে এবং দুই জন আহত হয়েছে।  মঙ্গলবার দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলা সদরের ডালম্বা নামকস্থানে এ  দূর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন উপজেলা সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের ইসলামী ফাউন্ডেশনের কোরআন বিষয়ক শিক্ষক নাজিরা আক্তার (২৭) ও তার শিশু কন্যা নাজিফা আক্তার (২)। আহতরা হলেন ছাতনী গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ও নিহতের স্বামী রমজান আলী (৩৮) ও টমটমের যাত্রী দুপচাঁচিয়া উপজেলার চন্দ্রদীঘি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী নাজমা বেগম (৪০)। জানাযায়, মঙ্গলবার দুপুরে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের ডালম্বা নামকস্থানে বগুড়া গামী একটি আটা বোঝাই মিনিট্রাক, নওগাঁ গামী একটি মোটরসাইকল ও বগুড়া গামী একটি টমটমের ত্রিমূখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও তার শিশু কন্যা নিহত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশের যৌথ অভিযানে নিহত ও আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই মা ও মেয়েকে মৃত ঘোষনা করেন। আহতরা বর্তমানে আদমদীঘি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এস মোস্তাফিজুর রহমান সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত ও দুই জন আহতের খবরটি নিশ্চিত করেছেন।#