আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়া কাহালুতে যুবদল নেতা রাহুল হ’ত্যার মূলহোতা জামিল গ্রেপ্তার

 (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুর আলোচিত যুবদল নেতা রাহুল সরকার হ’ত্যাকা’ণ্ডের মূলহোতা জামিল হোসেনকে (৪৬) গ্রে’প্তা’র করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে। ডিবি বগুড়ার ওসি মো. ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অ’ভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত জামিল কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে। হত্যাকাণ্ডের পর সে শেরপুরের গাড়িদহ এলাকায় আ’ত্মগো’প’নে ছিল। মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মাগুরা গ্রামে লিজ নেওয়া একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার সময় যুবদল নেতা রাহুল সরকার হা’ম’লা’র শিকার হন। পূর্ব শত্রুতার জেরে ১০-১২ জন দু’র্বৃ’ত্ত ধা’রা’লো অ’স্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়।,প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই পুকুর লিজ নেওয়া নিয়ে নিহত রাহুল, তার চাচা সালাম ও আসামি জামিলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বি’রো’ধের জের ধরেই এই হত্যাকান্ড সংঘটিত  হয়েছে বলে পুলিশ ধারণা করছে। নিহত রাহুল সরকার বগুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং কইগাড়ি এলাকার সাবেক বিএনপি নেতা সোবাহান সরকারের ছেলে।