আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ীর মৃত্যু, আহত দুই

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেট কার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল গফুর শেখ (৪১) নামে শহরের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট পুরাতন হাইওয়ে সড়কের মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য অজয় সিং (৪২) এবং ব্যবসায়ী মো. তানভীর হোসেন (জনি)। আহত অজয় সিং বর্তমানে মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তানভীর হোসেন জনি সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের আইসিউতে ভর্তি আছেন।

নিহত আব্দুল গফুর শেখ শহরের স্টেশন রোডের মিতালী ম্যানসনে কাপড়ের ব্যবসা করতেন। তিনি শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার মৃত সিদ্দিক শেখের ছেলে।
আহত তানভীর হোসেন জনি পৌরসভার সাবেক কাউন্সিলর মিল্লাদ হোসেনের ছেলে এবং অজয় সিং পূর্বাশা এলাকার নারায়ণ সিং এর ছেলে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নাজিম উদ্দিন জানান, সকাল ৬টা ৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুর শেখকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শারমীন আক্তার জানান, সকাল সাড়ে ৬টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন মারা যান এবং বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ছবি ক্যাপশন: ১, শ্রীমঙ্গল প্রাইভেট কার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহক আব্দুল গফুর শেখ
২, কার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে
৩, কারের মধ্যে আহত দু’জন
৪, প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে আছে