আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত।

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নির্বাচনী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা কমলগঞ্জ দাখিল মাদ্রাসা হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ আব্দুর রব, মৌলভীবাজার জেলা সভাপতি ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা সেক্রেটারী প্রিন্সিপাল ইয়ামির আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ শাহ আলাউদ্দিন প্রমুখ।

কর্মশালায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ মোঃ মাসুক মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী এডভোকেট কামরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, উপজেলা সহকারী সেক্রেটারী মনসুর আলী, পৌর জামায়াত সভাপতি মুহাম্মদ আব্দুল হাই, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম, সদর ইউনিয়ন সভাপতি এবাদুর রহমান ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলতাফুর রহমান, পৌর জামায়াতের অর্থ-সম্পাদক নাহিদ তরফদার, ইসলামপুর ইউনিয়ন সভাপতি মোঃ শফিকুল ইসলাম, শমশেরনগর ইউনিয়ন সভাপতি মোচ্ছাবির আহমেদ, মুন্সিবাজার ইউনিয়ন সভাপতি জুনেদ আহমেদ, রহিমপুর ইউনিয়ন সভাপতি আতাউর রহমান খান, পতনঊষা ইউনিয়ন সভাপতি আব্দুল হানানসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।