আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে সরকারি রাস্তার জমি দখল করে দোকানগৃহ নির্মাণের অভিযোগ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
কমলগঞ্জ উপজেলার সরকারি রাস্তার জমি দখল করে দোকানগৃহ নির্মাণের অভিযোগ করেছেন আনসার ভিডিপি ইউনিয়ন দলনেত্রী সুরজাহান বেগম। উপজেলা চৌমুহনী-আদমপুর সড়কের পাকা রাস্তার নগর পয়েন্টে সরকারি জমি দখল করে দোকানগৃহ নির্মাণে হাছন মিয়ার বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কাছে লিখিত অভিযোগ প্রদান করেন। ইউনিয়ন ভূমি অফিস আদমপুর অভিযোগের সত্যতা পেয়েছেন।  
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামের হাছন মিয়া উপজেলা হতে আদমপুর সড়কের নগর পয়েন্টে সরকারি জমি দখল করে পাকা দোকানগৃহ নির্মাণ করেছেন। যার কারনে জনসাধারণ ও যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ফলে সড়কের জমি উদ্ধার করা প্রয়োজন।
সুরজাহান বেগম বলেন, সড়কের জমি দখলকারী হাছন মিয়া একজন প্রভাবশালী হওয়ায় এলাকার লোকজন তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। আনসার ভিডিপি ইউনিয়ন দলনেত্রী হিসাবে লোকজন আমাকে অবগত করলে আমি গৃহ নির্মাণে বাঁধা প্রদান করি। হাছন মিয়া বাঁধা অমান্য করে পাকা দেয়ালের দোকানগৃহ নির্মাণ করেছেন।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে আদমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল মোত্তাকীন সরেজমিন তদন্ত করেন। পরে গত ১৬ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, হাছন মিয়া নিজের বসতবাড়ির লগ্ন ভূমির সাথে সড়কের আংশিক ভূমি একত্রীভূত করে অবৈধভাবে দোকানগৃহ নির্মাণ করেছেন।  
অভিযোগ বিষয়ে যোগাযোগের চেষ্টা করলেও হাছন মিয়া মোবাইল ফোন রিসিভ করেননি। তবে হাছন মিয়ার এক নিকটাত্মীয় জানান, এটি হাছন মিয়ার নিজস্ব ভূমিতে দোকানগৃহ নির্মাণ করেছেন।
এব্যাপারে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, অভিযোগ পেয়ে তদন্তের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে দেয়া হয়। তিনি তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন। আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।