আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ঢাকা জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি নির্বাচিত হলেন সান্তাহারের কৃতি সন্তান লায়ন ফরিদ

(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহার পৌর শহরের কলসা রথবাড়ী এলাকার বাসিন্দা লায়ন ফরিদ আহমেদ “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি” ঢাকা জেলা ইউনিটের সেক্রেটারি নির্বাচিত হোন। গত ০৫ অক্টোবর ২০২৫ইং তারিখে সংস্থাটির মহাসচিব, ড. কবির মো. আশরাফ আলম, এনডিসি, এক সার্কুলার পত্রের মাধ্যমে আগামী ০৪ জানুয়ারী ২০২৬ইং পর্যন্ত একটি এ্যাডহক কার্যনির্বাহী কমিটি স্বাক্ষরিত করেন। লায়ন ফরিদ আহমেদ বর্তমানে ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এবং বগুড়া-৩ আসনে বিএনপি’র সংসদ সদস্য মননোয়ন প্রত্যাশী। গত ০৫ অক্টোবর অক্তিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক),ঢাকা-কে কমিটির চেয়ারম্যন,ফয়সাল আহম্মেদ সজল-কে ভাইস চেয়রম্যান ও লায়ন ফরিদ আহমেদ-কে সেক্রেটারি এবং অন্যান্য আট বিশিষ্ট ব্যক্তিবর্গকে সদস্য মনোনীত করে মোট ১১ সদস্যের ঢাকা জেলার এ্যাডহক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। দেশের সুনামধন্য সমাজসেবী প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ন দায়িত্ব পাওয়ায় তার জন্মভূমি এলাকার অনেক গুরুত্বপূর্ন ব্যক্তিরা তাকে জানাচ্ছেন শুভেচ্ছা ও শুভকামনা।