বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্বমানবতার মূক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সা.-এর মাওলিদের মাস রবিউল আউয়াল উপলক্ষ্যে আয়োজিত ‘নাতে রাসূল সা. প্রতিযোগিতা-২০২৫’ এর পুরস্কার প্রদান ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, বাদ মাগরিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান। অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম সিদ্দিকুর রহমান নিজামী।
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আফরাজ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাওলানা নোমান আহমদ, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ রায়হান ফারহী।
তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন এর স্বাগত বক্তব্যে সূচিত মাহফিলে নাত পরিবেশন করেন রিসালাহ শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল সহ আমন্ত্রিত নাশিদ শিল্পীবৃন্দ। কেরাত পরিবেশন করেন সবুজকুঁড়ি শিল্পীগোষ্ঠির পরিচালক মাওলানা সাইফুল ইসলাম এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাওয়াদ।
এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মহসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত, সহ-প্রচার সম্পাদক আরিফুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেদ্বওয়ান আহমদ প্রমুখ৷






