আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

‎ঢাবিতে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে নাত প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও নাত মাহফিল অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধিঃ

‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্বমানবতার মূক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সা.-এর মাওলিদের মাস রবিউল আউয়াল উপলক্ষ্যে আয়োজিত ‘নাতে রাসূল সা. প্রতিযোগিতা-২০২৫’ এর পুরস্কার প্রদান ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, বাদ মাগরিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।

‎

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান। অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম সিদ্দিকুর রহমান নিজামী।

‎

‎মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।

‎

‎তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আফরাজ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাওলানা নোমান আহমদ, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ রায়হান ফারহী।

‎

‎তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন এর স্বাগত বক্তব্যে সূচিত মাহফিলে নাত পরিবেশন করেন রিসালাহ শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল সহ আমন্ত্রিত নাশিদ শিল্পীবৃন্দ। কেরাত পরিবেশন করেন সবুজকুঁড়ি শিল্পীগোষ্ঠির পরিচালক মাওলানা সাইফুল ইসলাম এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাওয়াদ। 

‎

‎এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মহসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত, সহ-প্রচার সম্পাদক আরিফুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেদ্বওয়ান আহমদ প্রমুখ৷