বিশেষ প্রতিনিধিঃ
ঢাকায় শিক্ষক নির্যাতনের ঘটনার প্রতিবাদে মৌলভীবাজারের সদর উপজেলায় শুরু হয়েছে ব্যাপক কর্মবিরতি। সোমবার সকাল থেকে উপজেলার সরকারি, বেসরকারি ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে প্রতিবাদে অংশ নেন।
শিক্ষকরা এ ঘটনাকে “অমানবিক ও ন্যক্কারজনক” উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মবিরতি অংশগ্রহণ করেন মৌলভীবাজার সদর উপজেলার সকল মাদ্রাসা ও কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।
অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, “শিক্ষককে গালে থাপ্পড় মারা, লাঠি দিয়ে পিঠানো, টিয়ার গ্যাস মারা গোটা শিক্ষা সমাজকে অপমান করা। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।”
সংশ্লিষ্ট সূত্র জানা যায় শিক্ষক নির্যাতনের ঘটনার ন্যায়বিচার না হওয়া পর্যন্ত মৌলভীবাজারে শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মবিরতি চলবে।






