আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ওমানে হৃদরোগ আক্রান্ত হয়ে কমলগঞ্জের যুবক নিহত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মাসুম আহমেদ (২৮) নামে মৌলভীবাজারের কমলগঞ্জের এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টায় ওমানের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত মাসুম উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
জানা যায়, প্রায় এক বছর আগে মাসুম ওমানে যান। সেখানে তিনি রংমিস্ত্রীর কাজ করতেন। মঙ্গলবার সকালে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে থাকে মৃত ঘোষণা করেন সংশ্লিষ্ট চিকিৎসক।
সরেজমিনে মাসুমের বাড়িতে গিয়ে দেখে যায়, একমাত্র ছেলেকে হারিয়ে বিলাপ করেছেন মা ও বাবা। একপাশে স্ত্রী ও চার বছরের অবুঝ সন্তান কান্না করছে। বাড়িতে এসে পাড়া প্রতিবেশী সান্তনা দিচ্ছেন। এমন হৃদয়বিদারক ঘটনায় সারা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মাসুমের বাবা ফরিদ মিয়া বলেন, আমরা বেঁচে আছি অথচ আমার একমাত্র ছেলেকে আল্লাহ নিয়ে গেছেন। ছেলের লাশ দ্রুত সময়ে দেশে পাঠানোর দাবি জানান তিনি।