আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বগুড়ার বাসট্যান্ডে সিরাজগঞ্জের কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাকিব গ্রেপ্তার

( বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে আসা এক স্কুল শিক্ষার্থীকে চলন্ত বাসে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরেই অভিযান চালিয়ে অভিযুক্ত চালক সাকিব হাসান (২৮) টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে ভুক্তভোগী স্কুল শিক্ষার্থী তার এক ছেলে বন্ধুর সঙ্গে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ‘আর কে ট্রাভেলস’ নামের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ২৭৩১) বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। বাসটি বগুড়া শহরের প্রবেশের আগে চালক সাকিব এবং অন্য পরিবহন শ্রমিকেরা ওই শিক্ষার্থীর ছেলে বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে বাস থেকে নামিয়ে দেয়। এরপর চলন্ত বাসেই চালক সাকিব ওই স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ করে। এরপর বিকেলে চালক সাকিব মেয়েটিকে নিয়ে ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে পরিবহনের অন্যান্য শ্রমিকেরা বিষয়টি টের পান এবং মেয়েটিকে উদ্ধার করেন। তবে এর পরপরই আর কে পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা অন্য শ্রমিকেরা অভিযুক্ত চালক সাকিবকে চড়-থাপ্পড় দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এরপর ওই শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে তড়িঘড়ি করে আরেকটি বাসে করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতে বগুড়া জেলা পুলিশ অভিযুক্ত চালকসহ জড়িতদের গ্রেফতার এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। এবং টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত সাকিবকে গ্রেফতার করে। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই অভিযুক্তদের গ্রেফতারে এবং ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীকে উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা অভিযুক্ত বাস চালককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকী সহযোগীদেরকেও গ্রেফতার করতে আমাদের একাধিক দল কাজ করছে।