আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর জেলা বধির কল্যাণ সংস্থার স্মারকলিপি প্রদান

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার জেলা বধির/শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতে এবং ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচী ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বধির শ্রবন প্রতিবন্ধীদের আত্ম কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবীতে জেলা বধির কল্যাণ সংস্থা ও জাতীয় বধির ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করে।

মৌলভীবাজার জেলায় অসংখযোগ্য মত সহয়তা অনুদান পদক্ষেপ নিতে দেখা যায় না বললেই চলে উল্লেখ করে তাদের আর্থ সামাজিক পূর্নবাসনের লক্ষ্য ও ন্যায্য মৌলিক অধিকার নিশ্চিত করতে (১) সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে স্থানীয় একখন্ড সরকারি ভূমি বরাদ্দ প্রদান, (২) ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের জন্য আর্থ কর্মসংস্থান পূর্ণবাসন আর্থিক সাহায্য ও আবাসন নির্মান প্রদান, (৩) সকল বধিরদের জন্য সামাজিক পূর্ন নিরাপত্তা ও সার্বিক সাহায্য সহযোগিতা করন এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আইনগত সেবা প্রদান, (৪) ত্রাণ ও খাদ্য মন্ত্রনালয় হতে সামগ্রী বিতরন ও ভিজিএফ কার্ড ইস্যু এবং জিআর চাল বরাদ্দ প্রদান, (৫) সকল বধিরদের জন্য যাতায়াতের সুবিধাথে লোকাল গণপরিবহন হাফ ভাড়া ব্যবস্থা গ্রহণ, (৬) সকল বধিরদের জন্য ক্ষুদ্র কুটিরশিল্প স্থাপনে তফসিল ব্যাংক হতে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান এবং (৭) জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে আসন্ন ঢাকায় মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রতি সমর্থন ও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা প্রদান বর্ণিত ৭ দফা দাবি আদায়ে জেলা প্রশাসক বিষয়টি সুবিবেচনা করে ব্যবস্থা গ্রহণের আহবান।জানানো হয়।

জেলা বধির কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর প্রদানকালে সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।