আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেট রেলপথে বিশেষ ট্রেন চালু ও সংস্কারসহ ৮দফা দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি বিশেষ ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার করে ডাবল লাইনে উন্নীতকরণসহ ৮ দফা দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্মে “আমরা শ্রীমঙ্গলবাসী”র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে এবং সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন,
শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল রফি আহমদ চৌধুরী, সাংবাদিক কাওসার ইকবাল, শ্রীমঙ্গল সনাকের সহ-সভাপতি কাজী আছমা, ইকরামুল মুমিন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা এম এ রহিম নোমানি, শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ একরামুল কবীর, মাগুড়ছড়ার খাসি পুঞ্জি’র মন্ত্রী ও সনাক সদস্য জিডিশন প্রধান সুচিয়াং, ফারিয়ার সভাপতি দেবব্রত হাবুল, মানবাধিকার ঐক্য পরিষদের সভাপতি আমজাদ হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সবুজ, ব্যবসায়ী শাহ মসুদ আহমদ, সাংবাদিক সঞ্জয় দেব ও শিক্ষক আব্দুল কাদির প্রমুখ।

এ সময় সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ, সিলেট রেলপথে আধুনিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নসহ ঘোষিত ৮ দফা দাবিতে ভবিষ্যতে সিলেট বিভাগের প্রতিটি উপজেলায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ছবি ক্যাপশন: ১-৪ সিলেট রেলপথে বিশেষ ট্রেন চালু ও সংস্কারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন