আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে বিদ্যালয় ও ইউনিয়ন বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে টাউনহল সভা অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে এক টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে স্থানীয় উন্নয়ন সংস্থা এমসিডা আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। করেন এমসিডা’র সভাপতি মিজানুর রহমান আলম এর সভাপতিত্বে ও প্রজেক্ট ম্যানেজার আমিনুর রশীদের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ, কালীঘাট ইউনিয়ন পরিষদের সচিব সঞ্জয় নায়েক, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, এমসিডা’র এডমিন অফিসার শিরিন বেগম, এবং মনিটরিং অফিসার রিপন মৃধা প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জনগণের মতামত গ্রহণ, বাজেট প্রদর্শন এবং তথ্যপ্রকাশের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা সম্ভব।

সভায় শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপশন: ১ ও ২ শ্রীমঙ্গলে ট্উনহল সভায় বক্তব্য রাখছেন,  শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।