আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জ পৌর ০৮ নং ওয়ার্ড প্রবাসীদের উদ্যোগে ওমান প্রবাসী মর্মান্তিক দূর্ঘটনায় নিহত সুবেরাজের জন্য দোয়া  মাহফিল সম্পন্ন। 

বিশেষ প্রতিনিধিঃ

কমলগঞ্জ পৌর সভার ০৮ নং ওয়ার্ড প্রবাসী  কুমড়াকাপন গ্রামের মরহুম দুলা মিয়ার ছেলে ওমান প্রবাসী মোঃ সুবেরাজ গত ১৯ অক্টোবর ২০২৫ইং ওমানে এক মর্মান্তিক দূর্ঘটনায় নিহত হয়েছেন। তার রূহের মাগফিরাত কামনায়  কমলগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সকল প্রবাসীদের উদ্যোগে আজ বাদ জুম্মা কুমড়াকাপন গ্রামের তিনটি মসজিদ ও বাদ এশা হযরত শাহ আজম রহ. হিফজুল কোরআন দরগাহ মডেল মাদ্রাসায় মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়। 

দোয়া মাহফিল উপস্থিত ছিলেন দরগাহ মডেল মাদ্রাসা প্রধান শিক্ষক হাফিজ ক্বারী জিবান আহমদ, মোহাম্মদ হিফজুর রহমান সিজিল, মোহাম্মদ আবদুস সত্তার, মোহাম্মদ ফারুক মিয়া, মোহাম্মদ সায়মন আহমদ, মোহাম্মদ ক্বারী তফাজ্জল হোসেন, মোহাম্মদ মসুদ মিয়া, মোহাম্মদ মোহাম্মদ কননাল মিয়া প্রমূখ। 

 এলাকার সকল প্রবাসীদের যেন  আল্লাহ তায়ালা হেফাজতে রাখেন, সুস্থ রাখেন।

এলাকার সকল প্রবাসীরা সর্বদা এলাকার যে কোন প্রকার কল্যাণকর কাজে তার সর্বদা ঐক্য, আল্লাহ তায়ালা যেন তাদের সকল প্রকার নেক কাজ কবুল করেন। তাদেরকে প্রবাসে নিরাপদের রাখেন। 

মোহাম্মদ সুবেরাজকে যেন মহান রাব্বুল আলামিন জান্নাতুের উচ্চ মাকাম দান করেন।  আমিন।

মোনাজাত পরিচালনা করেন হযরত শাহ আজম রহ এর সুযোগ্য নাতি মাওলানা শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী।