আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে পার্সোনাল হ‍েলথ এন্ড হাইজিন সেমিনার অনুষ্ঠিত 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের হলরুমে সোমবার ২৭ অক্টোবর দুপুরে ছাত্রীদের স্বাস্থ্য সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে মূল আলোচনা করেন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নমিতা রায় চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসাইন। বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিপন চন্দ্র দাস,১নং খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,এসএমসি এন্টারপ্রাইজ এর সেলস ম‍্যানেজার সিলেট এরিয়া মোঃ জাহাঙ্গীর আলম,বিদ‍্যালয় পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম সাহেদ,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান,শিক্ষক ফেরদৌসী আক্তার,শিক্ষক শেফালি বেগম,শিক্ষক লাকি আক্তার,শিক্ষক সুবর্না আক্তার ।

প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের  স্বাস্থ্যবিধি মেনে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা করা হয় এবং তাদের প্রত্যেককে এক প‍্যাকেট করে এসএমসির স‍্যানেটারি নেপকিন প্রদান করা হয় ।