আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক) :

রক্তের সন্ধানে মানবতার কল্যাণে স্লোগান ধারণ করে পথচলা মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে রক্তদাতা ও সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার পৌরসভা কনফারেন্স রুমে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের সভাপতি নাট্যকার খালেদ চৌধুরী।

হাফিজ মাজহারুল ইসলাম মুর্শেদের পবিত্র কোরআন তেলাওয়াত এবং আহমেদ জুনেদের নাত-এ-রাসূল (দ.) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আর.এ উরুফী রায়হান আহমেদ। মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মামুন আহমেদ নিশাদ।

সংগঠনের অর্থ সম্পাদক মাজহারুল ইসলাম শাফির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শেখ বোরহান উদ্দিন ইসলামি সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর আহবায়ক কবি সালেহ আহমদ (স’লিপক), মানবসেবা সামাজিক সংগঠন মৌলভীবাজারের সভাপতি আহসান আক্তার দোলন, মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি সাকিবুর রহমান মেরাজ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাওলানা শাহ মিসবাহ, নিঃস্বার্থ মানবিক রক্তদান সোসাইটি কুলাউড়ার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, শ্রীপুরবাজার যুব রক্তদান ও সামাজিক সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুস সামাদ সুজেল, মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা ইমরান আহমেদ, উপদেষ্টা ইমাজ উদ্দিন।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এফ.জে. ফয়ছল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধান, নির্দেশনা ও পরিচালনায় প্রবাসে অবস্থানরত মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি এ.এইচ. আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানে সম্পৃক্ত ছিলেন। এসময় মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর দায়িত্বশীলরা সহ মৌলভীবাজার জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দসহ অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবীদেরকে সম্মাননা স্মারক এবং প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক টি-শার্ট প্রদান করা হয়।

স্বাগত বক্তব্যো সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আর.এ উরুফী রায়হান আহমেদ সকল দায়িত্বশীল সদস্য, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, উপদেষ্টাবৃন্দ সহ সকল দেশবাসীর মঙ্গল কামনা করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ সংগঠন এতদূর এগিয়ে আসতো না, যদি আপনারা আমাদের পাশে না থাকতেন। আপনাদের ভালোবাসাতেই আজকে আমরা এত দূরে এসে পৌঁছেছি। সবার সহযোগিতা এবং সংগঠনের দায়িত্বশীলদের আন্তরিকপূর্ণ কর্মপ্রদ্ধতি ও কর্মস্পৃহায় আমাদের আজকের এই সফলতা, আজকের এই অর্জন।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক কাজ, যা সমাজে ঐক্য ও সহমর্মিতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মের অংশগ্রহণই একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি তৈরি করবে বলে বক্তারা মত প্রকাশ করেন।